'NEWZ বাংলা' পত্রিকার রবিআসর বিভাগের সবুজপাতা-য় প্রকাশিত ছড়া (6.03.11)
মঞ্জুশ্রী রায়চৌধুরী
আজব এ’
তোর রোগ
কুটুরকুটুর ঝোঁক
সাত-সতেরা ফর্দাফাই
আমার উঠল
রোখ।
লেখা লিটলম্যাগে
খুব কেটেছিস আগে
বাতিল কাগজ ফেলে কিনি
বাতিল কাগজ ফেলে কিনি
কম্পিউটার রাগে।
ভাবছি হল জিত্
কিন্তু কী তোর রীত
তার-পত্তর কাটিংকুটিং
খেললি চু-কিতকিত্।
মাথায় পড়ে বাজ
যেই রেখেছি আজ
খ্যাঁচাকলে খাদ্যকুচি
খতম লোভীর রাজ।
টুকুরটুকুর চাস্
মায়ায় ভরা শ্বাস
ভুলবোই না কাটুমকুটম
তোমার অবিশ্বাস।
স্বপ্ন-কাগজ কাটিস্
ইঁদুরজীবন ছাঁচিস্
বন্দী থেকে পুণ্যি কুড়ো
পরের জন্মে বাঁচিস্।
*************


